1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে তারেক রহমানের পক্ষে ৭০টি পুজা মন্ডপে উপহার প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

শুক্রবার সকালে (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ৭০টি দুর্গাপুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোঃ মনিরুজ্জামান বলেন আমরা সবাই বাংলাদেশী। বিএনপি ধর্ম,বর্ণ,ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতি গড়ে তুলতে চায়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর, বিএনপি নেতা জি এম লিয়াকত আলী, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, বিএনপি নেতা গোলাম আলমগীর, শামসুদ্দোহা টুটুল, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরের সভাপতি বিষ্ণু পদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ পুজা উদ্যাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলার আহবায়ক দেবব্রত ব্যানার্জী সহ বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

ছবি- শ্যামনগরে তারেক রহমানের পক্ষে ৭০টি পুজা মন্ডপে উপহার প্রদান করছেন
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT