1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলা,অপরাধীদের শাস্তির দাবী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল হুদা। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাত প্রায় ১ টা ৩০ মিনিটের দিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল্লাহ ও তাঁর পরিবার তাদের গুমানতলী(খাগড়াঘাট) নিজ বাড়িতে এক ন্যাক্কারজনক হামলার শিকার হন। এ নির্মম ঘটনায় তিনি ও তাঁর পরিবার গুরুতরভাবে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হন। তিনি আরো জানান, এটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়; বরং মানবাধিকার, আইনের শাসন এবং সমাজের শান্তি-শৃঙ্খলার উপর এক আঘাত। এ ধরণের ঘটনা যদি কঠোর হাতে দমন করা না হয় তবে সমাজে অরাজকতা বিস্তার লাভ করবে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়- অবিলম্বে এ হামলার সাথে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত ও গ্রেফতার করা, দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ছবি- শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

রনজিৎ বর্মন
তাং-২১.৯.২৫
০১৭১২৪৪৮৯৬০

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT