1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে ইন্টারজেনারেশনাল ডায়ালগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পরিত্রাণের আয়োজনে শ্যামনগর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল ডায়ালগ বুধবার(১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায় ওয়াই-মুভস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর থানার এস আই মো. বিপ্লব হোসেন, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার, প্রনব বিশ্বাস, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. জনিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ইউএফপিএ মো. রফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ সুমন, এনসিটিএফ সাংগঠনিক সম্পাদক তাবাসসুম মাশিয়া তমা, সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক সদস্য পিযুষ বাউলিয়া, মো. হাফিজুর রহমান প্রমুখ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রোগামের বিষয় বস্তু উপস্থাপন ও প্রোগ্রাম সঞ্চালনা করেন পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য, সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক প্রতিনিধি, উপজেলা এনসিটিএফ সদস্যবৃন্দ, শিক্ষক, পুরোহিত, সেকমো, সাংবাদিক, অভিভাবক প্রমুখ।

ছবি- শ্যামনগরে পরিত্রাণের ইন্টারজেনারেশন ডায়ালগ অনুষ্ঠান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT