1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

৯দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ সামিরার  প্রশাসনের গাফিলতির অভিযোগ এনে পরিবার সহ এলাকাবাসীর মানববন্ধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৮ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের ১ম শ্রেণীর ছাত্রী সামীরা নিখোঁজ হওয়ার ৯দিন অতিবাহীত হলেও মেয়ের খোঁজ না পেয়ে প্রশাসনের গাফিলতির অভিযোগ এনে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী তার সন্ধানের দাবীতে মানববন্ধন করেছে।

৩ সেপ্টেম্বর বুধবার সকালে  ঘুগরাকাটি বাজারে মাদ্রাসা গেটের  সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করে নিখোঁজ সামিরার পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। নিখোঁজ সামিরার চাচা জাহাঙ্গীর আলম বলেন, থানায় জিডি করার পরও সামিরার খোঁজে প্রশাসনের গাফিলতিকে দায়ী করেন। 

জানা গেছে, গত ২৬ শে আগষ্ট  বিকালে  সামিরা ঘুগরাকাটি বাজারে তার চাচা নসুরুল্লাহর দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। কিন্তু সে আর বাড়ী ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।  নিখোঁজ সামিরার পরিবারের অভিযোগ পুলিশ প্রশাসনের কোন সহযোগীতা তারা পাচ্ছেন না।   সামিরা কয়রা  উপজেলার বাগালী  ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের মোঃ শাহআলম গাঁতীদারের মেয়ে।

মানববন্ধনে সামিরার পরিবার জানায়, আমাদের মেয়েকে আজ ৯ দিন ধরে দেখি না। কোথায় গেল, কে নিয়ে গেল কিছুই জানি না। আমাদের মেয়ের মুখটা আবার দেখতে চাই, আমরা তাকে ফেরত চাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আমরা প্রশাসনের কাছে আকুল অনুরোধ করছি আমাদের মেয়েকে  খুঁজে দিন। মানববন্ধনে বক্তব্য দেন মোঃ আঃ মান্নান গাঁতীদার, আঃ সামাদ, ইয়াছিন আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক জানান, নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। খুলনা জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন।  

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ০৩/০৯/২৫ ইং। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT