1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে এক সফল আঙ্গুর চাষী আকবর ভাই। বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের। দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ।

উপকূলের সংকট সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহবান কয়রায় সাবেক ছাত্রনেতা রফিকের মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৬০ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 আগামী ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক উপকূলের মানুষের দীর্ঘদিনের দুর্দশা ও চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। 

৩০ আগস্ট শনিবার বিকাল ৩ টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মত বিনিময় সভায় বক্তৃতাকালে সাবেক এই ছাত্র নেতা বলেন “বহিরাগত নেতৃত্ব নয়, এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে স্থানীয় নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে। এ সময় উপকূলের প্রধান সমস্যাগুলো তুলে ধরে  তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে কয়রা-পাইকগাছার মানুষেরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে যাচ্ছে। দুর্বল ও ভঙ্গুর বেড়িবাঁধের কারণে প্রায়শই তাদের ঘরবাড়ি, ফসলি জমি এবং জীবিকা প্লাবিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার মানুষের জীবন ও প্রকৃতি মারাত্মক হুমকির মুখে। একদিকে যেমন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, তেমনি বিশুদ্ধ পানির সংকটও প্রকট হচ্ছে। 

“যদি আমি জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারি, তবে এই অঞ্চলের স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। পাশাপাশি, সুন্দরবনকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবো। একই সঙ্গে, উন্নত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। রফিক বলেন, “বহিরাগতদের নেতৃত্বের কারণে এই অঞ্চলের মানুষের প্রকৃত দুর্দশাগুলো প্রায়শই অনুচ্চারিত থেকে যায়। এখন সময় এসেছে ‘বহিরাগত নিপাত যাক, খুলনা-৬ মুক্তি পাক’ এই স্লোগানকে বাস্তব রূপ দেওয়ার। এ জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।  কয়রার সিনিয়র সাংবাদিক সদর উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাইকগাছা নাগরিক ফোরামের সহ-সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ সরোওয়ার মাহবুব, সহ সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লস্কর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ দীপঙ্কর সাহা, নাগরিক নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ। মত বিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক  পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ৩০/০৮/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT