1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

কয়রায় প্রকল্প সমাপ্তি কার্যক্রম ও টেকসই করণে কর্মশালা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রায় প্রকল্প সমাপ্তি কার্যক্রম ও টেকসই করণে পরামর্শ কর্মশালা ২৭ আগস্ট বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডরপ ইভলভ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ন ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশ অর্থায়নে ডরপ ইভলভ প্রকল্প ২০২২ সালে এপ্রিল  থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩ বছর অধিকসময়  উপজেলার আমাদী, বাগালী, মহারাজপুর, ও কয়রা সদর এই ৪টা ইউনিয়নে উন্নয়ন মূলক কাজ করে আসছে। 

উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সিবিও, সিএসও এবং সিএসও নেটওয়ার্ক গঠন করা হয়। এ কমিটি প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড সভা, উন্মূক্ত বাজেট সভা, ইউনিয়নের চাহিদা ও খাতভিক্তিক বাজেট বিভাজন, জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদশীল খাতে বাজেট প্রণয়ন ও অর্থ বরাদ্দ বৃদ্ধি, বরাদ্ধকৃত বাজেটের যথাযথ বাস্তবায়ন এবং তথ্য অধিকার আইন ২০০৯ ও নেতৃত্বে গুনাবলীর সহ দক্ষ নেতৃত্ব তৈরীতে ভূমীকা রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বর ও ডরপ ইভলভ প্রকল্পের উপজেলা ফিল্ড ফ্যাসালিটেটর মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি আ,ব,ম আব্দুল মালেক, কয়রা সদর ইউপি(ভারপ্রাপ্ত)  চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সাংবাদিক ফরহাদ হোসেন, ইউপি সদস্য স্বপন কুমার সরকার, আবুল কালাম আজাদ, শেখ সোহরাব হোসেন,  সিএসও সদস্য মনিরুজ্জামান, জিয়াউর রহমান, আশিকুজ্জামান, শাহ-আলম  সাবানা আক্তার, স্বপ্না মন্ডল, প্রমুখ।

এছাড়াও কর্মশালায় সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ও শুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  

কয়রা, খুলনা প্রতিনিধি ঃ

তারিখঃ ২৭/০৮/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT