1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খুলনার কয়রায় মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে ১জনের মৃত্যু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

খুলনার কয়রার দক্ষিণ বেদকাশীর হারেজ খালি নামক খালে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক নামের একজনের মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়,  মৃত আঃ রাজ্জাক (৫১) দক্ষিণ বেদকাশীর জোড়শিং হারেজখালী নামক খাল হারি নিয়ে মাছ চাষ করতেন এবং ঐ খালেই বাসা বেঁধে অবস্থান করতেন। গতকাল ১৯ আগস্ট সন্ধ্যার দিকে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। আজ ২০ আগস্ট বুধবার ভোর ৫টার দিকে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। মৃত আঃ রাজ্জাক  দক্ষিণ বেদকাশীর গোলখালী গ্রামের মৃত হামিদ গাজীর মেজো ছেলে এবং ওয়ার্ড মেম্বর রাশিদা বেগমের ভাই। 

মৃত আঃ রাজ্জাকের বোন ওয়ার্ড মেম্বর রাশিদা বেগম বলেন, আমার ভাই রাজ্জাক জোড়শিং হারেজ খালি নামক খালে হারি নিয়ে মাছ চাষ করত। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার বিকাল ২.৩০ থেকে ৩টার দিকে সে ঐ খালে মাছ ধরতে যায়। সন্ধ্যার পরেও ফিরে না আসলে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে। তিনি আরো বলেন, আমার ভাইয়ের হার্টের সমস্যা ও ডায়াবেটিস এর সমস্যা ছিল। ধারনা করা হচ্ছে হার্টের সমস্যার কারণে পানিতে নেমে মাছ ধরা অবস্থায় বুকে ব্যাথা শুরু হলে সাথে কেউ না থাকায় পানি থেকে উপরে উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

 কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক ঘটনার স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে কয়রা থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ২০/০৮/২৫ ইং। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT