1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ডুমুরিয়ায় এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারীর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনায় এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনার পর থেকে এম্বুলেন্স চালক পলাতক রয়েছে। মৃত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনজার্জ মো: ফজলুল করিম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা মৌতলার বাসিন্দা আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি এম্বুলেন্সযোগে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে এম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি খাদে পড়ে যায়। এম্বুলেন্সে থাকা চার জনের তিনজন সুস্থ থাকলেও আরিফ মোল্লার স্ত্রী ময়নার ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নার মরদেহ হাসপাতালে রয়েছে। তবে চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: ফজলুল করিম বলেন, সংবাদ ‍শুনে আমরা ঘটনাস্থলে এসে তাদের সকলকে উদ্ধার করি। পরে তাদের চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার ‍মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT