1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

কয়রায় মিথ্যা সংবাদ সম্মেলনের প্ততিবাদে সংবাদ সম্মেলন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার মাঝেরআইট গ্রামের মধুসূদন সরকারের পুত্র অচিন্ত্য কুমার সরকার। 

১০ আগস্ট রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৯ আগস্ট ১নং কয়রা গ্রামের কামরুল ইসলাম ঢালীর পুত্র সাজেদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সহ আরও ৪ জনের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পূর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানোয়াট।

 প্রকৃত ঘটনাটি হলো যে, আমার প্রতিপক্ষরা উল্লেখিত জমি কয়রা মৌজায় এস এ ১০২৯, ১০০৪, ১০০৭ ও ২৫২ নং খতিয়ানে রেকডীয় মালিক আমার পূর্ব পুরুষেরা। ঐ জমি ২০০৪ সালে কামরুল ইসলাম গংরা আমার শরীক মৃত্যুঞ্জয় সরকার গংদের নিকট হতে খরিদ করেছে বলে দাবী করে। কিন্তু মৃত্যুঞ্জয় সরকার গংরা বাংলাদেশ স্বাধীনের পূর্বে নিরুদ্দেশ রয়েছে। কামরুল ইসলাম গংরা যে দলিলের মাধ্যমে উক্ত সম্পত্তির দাবী করছে  তার দলিলটি আদৌ সঠিক কিনা তা নিয়ে আমরা সন্দিহান রয়েছি। ঐ দলিলের বৈধতা নিয়ে ইতিমধ্যে কয়রা দেওয়ানী আদালতে একটি মামলা চলমান রয়েছে। যার নং-৬৬/১৬। ইতিপূর্বে ঐ সম্পত্তি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন জায়গায় শালিশী বৈঠক হলেও তা কামরুল ইসলাম গংরা কোন সিধান্ত মানে না। আমি একজন সরকারী কর্মচারী হওয়ায় আমার চাকুরীতে ক্ষতি করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তারই রেশ ধরে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে যে,  তাদের বসত বাড়ীর ঘেরাবেড়া ভাংচুর করা হয়েছে, হুমকি ধামকি দেওয়া হয়েছে । তথ্যটি সম্পূর্ন  মিথ্যা ও ভিত্তিহীন। ঐ ঘটনার রেশ ধরে কয়রা থানায় একটি জিডি করা হয়েছে। তা মিথ্যা। তদন্ত করলে সকল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে। প্রতিপক্ষরা খুবই প্রভাবশালী হওয়ায় আমরা সংখ্যালঘু  সম্প্রদায় হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাইনা। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ও সঠিকভাবে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১০/০৮/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT