1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় মুন্ডা শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে আমরা বন্ধু’র খাতা কলম উপহার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রা উপজেলার বসবাসরত আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে খাতা কলম উপহার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন ।

১০ আগস্ট রবিবার সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের  আদিবাসী পাড়ায়  সেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগীতায় ও আইসিডির তত্বাবধানে মুন্ডা শিশুদের হাতে উপহার হিসাবে খাতা, কলম ও অনন্য সামগ্রী তুলে দেওয়া হয়।

পঞ্চম শ্রেণীর ছাত্র সুখদেব মুন্ডা বলেন, এভাবে আমাদের ডেকে আগে কেউ লেখাপড়ার জন্য উপহার দেয়নি৷ খোঁজ খবর নেয়নি। আমরা আমাদের বাবা-মাকে গিয়ে বন্ধুদের কথা বলবো। স্কুলে গিয়ে নতুন খাতা কলম বন্ধুদের দেখাবো এবং ভালোভাবে  পড়ালেখা করবো।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের কয়রা উপজেলার টিম লিডার সংবাদিক ফরহাদ হোসেন, আইসিডির সদস্য আশিকুজ্জামান, আব্দুল্ল্যাহ আল মামুন, রাকিবুল হাসান বাদশা, প্রসনজিৎ মুন্ডা প্রমুখ।

আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) বলেন, এই উদ্যোগ মুন্ডা শিশুদের শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি সমাজের সকল স্তরে সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরেছে।

আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান বলেন, কয়রা উপজেলার মুন্ডা সম্প্রদায়ের শিশুরা আর দশ টা শিশুর থেকে সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা পায় না।  আমরা আগামীর প্রজন্মকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বেড়ে উঠার জন্য সহযোগিতা করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছি৷ প্রান্তিক আদিবাসী শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।পর্যায়ক্রমে উপজেলার সকল মুন্ডা শিশুদের এ সহযোগীতা করা গবে।  আমরা আশা করি আমাদের এই উদ্যোগে সবাইকে পাশে পাবো। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১০/০৮/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT