1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 ৪ আগস্ট সোমবার সকাল ১০ টায় কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে সিদ্দিকীয়া এ্যলামনাই এসোসিয়েশনের আয়োজনে মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। 

সিদ্দিকীয়া  এ্যালামন্যাই এসোসিয়েশনের সভাপতি  ফরহাদ হুসাইনের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেনর সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ মহিবুল্লাহ, এসময় অনু্ষ্ঠিত দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিদ্দীকিয়া এ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা  অধ্যাপক(অব) আ,ব,ম আব্দুল মালেক, কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোস্তফা মাহবুবুল আলম, উপাধ্যক্ষ মাওঃ মুনছুর আলী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, এল্যামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকেয়া খানম, সমাজ সেবক মাওঃ আঃ রশিদ, শিক্ষক রবিউল ইসলাম, মোমিনুর রহমান, এ্যালামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাস্টার শাহিনুর রহমান, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হফেজ সালাহউদ্দীন মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কৃতী শিক্ষার্থী রোহান বিনতে রহমান, প্রমুখ। 

সভাপতির বক্তব্য এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি  ফরহাদ হুসাইন বলেন, তোমাদের এই সাফল্য শুধু তোমাদের নয়, এটি পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত অর্জন। আগামী দিনে তোমরাই দেশ গড়ার কারিগর হবে। 

অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ  ৩৫ জন শিক্ষার্থীদের হাতে সম্মামনা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ শিক্ষার্থীসহ প্রায় ৫ শতাধিক লোকজন উপস্থিত ছিল।

তারিখঃ ০৪/০৮/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT