1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

কয়রায় কোস্টগার্ড ও বন বিভাগের  যৌথ  অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 কয়রায় আংটিহারা কোষ্টগার্ড ও বজবজা বন টহল ফাঁড়ীর সদস্যদের যৌথ অভিযানে  ৩২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার পাতাখালী গ্রামে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় এই মাংস জব্দ করা হয়। তবে অভিযানের খবর জানতে পেরে চোরকারবারীরা পালিয়ে যায়। এসময় কাউকে আটক করা সম্ভাব হয়নি। কোষ্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম -উল-হক জানান, জব্দকৃত হরিণের মাংস সহ সকল আলামত পরবর্তী  আইনানুগ  ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াবাদ  ষ্টেশনের অধিনস্থ  বজবজা বন  টহল ফাঁড়ীতে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনে বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে কোষ্টগার্ডের এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে ।

 কাশিয়াবাদ ষ্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, জব্দকৃত হরিণের  মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT