1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সুন্দরবনে ৭০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৬৩৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে নদী থেকে বিশ বা কীটনাশক দিয়ে শিকার করা ৭০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করেছেন বন বিভাগের সদস্যরা।

১আগষ্ট বৃহস্পতিবার সকালে খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন জেলেখালীর খালে টহলের সময় এই মাছ এবং নৌকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল। তিনি বলেন, আমরা টহলের সময় খাল ধরে কিছু দূর এগিয়ে গেলে তারা একটি নৌকা দেখতে পান। তারা নৌকার কাছাকাছি যাওয়ার আগেই জেলেরা নৌকা থেকে লাফ দিয়ে বনের গহীনে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে তিনটি বস্তায় ভরা বিষ দিয়ে শিকার করা ৭০ কেজি চিংড়ি ও নিষিদ্ধ ঘন ফাঁসের ভেষাল জাল জব্দ করা হয়েছে।

স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল আরো বলেন, ‘আমরা গত রাতে আরো দুটি নৌকা জব্দ করেছি। সুন্দরবনের কেওড়াকাটা খাল ধরে দুটি নৌকা গহিন জঙ্গলে যাচ্ছিলো। নৌকা দুটিকে থামতে বললে নৌকায় থাকা জেলেরা বনের মধ্যে পালিয়ে যায়। তবে ঐ দু’টি নৌকায় বরফ রাখা ছিলো।’
সরেজমিনে সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে গিয়ে দেখা যায়, আটক নৌকাগুলো ফরেস্ট স্টেশনের পাশে রাখা। একটি নৌকার মধ্যে চারটি বস্তায় ভরা চিংড়ি। বিষ দিয়ে শিকার করা চিংড়িতে প্রচণ্ড দুর্গন্ধ। পাশেই একটি ঘন ফাঁসের নিষিদ্ধ ভেষাল জাল।

পাশে দাঁড়ানো স্থানীয় কয়েকজন বনজীবী জেলে জানালেন, জোয়ারের সময় পানিতে বনের খাল ভরে উঠলে দুই প্রান্তে ভেষাল জাল (এক ধরনের ছোট ফাঁসযুক্ত জাল) দিয়ে ফাঁদ পাতা হয়। ওই ফাঁদের মধ্যে কীটনাশক দিয়ে অপেক্ষা করেন জেলেরা। পরে বিষের প্রতিক্রিয়ায় মাছগুলো ভেসে উঠলে ধরে আনা এনে বিক্রি করে। তবে সুন্দরবনের গহীনে বিষ দিয়ে মাছ শিকার করার জন্য কিছু অসাধু বনরক্ষী দায়ী বলে জানিয়েছেন ঐ জেলেরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT