1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে সুরক্ষিত নীল কার্বন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

০৯ ই জুলাই (মঙ্গলবার) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলনকে উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে ও মেরিডিয়ান ইনস্টিটিউটের সহায়তায় ও ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের কারীগরি সহযোগিতায় সুরক্ষিত নীল কার্বন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সামাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, বুড়িগোয়ালিনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ রউফ, মুন্সীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য হরিদাস হালদার, শিক রণজিৎ কুমার বর্মন, শিক মানবেন্দ্র দেবনাথ, গণমাধ্যম কর্মীবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম। সভায় প্রকল্প বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে বর্ণনা করেন প্রকল্পের টিম লিডার সুপর্ণা মিত্র। আলোচনায় বক্তারা বলেন সুরক্ষিত নীল কার্বন প্রকল্প বিষয়টি নতুন ও এর কাজও অনেক চ্যালেঞ্জিং এবং গবেষণা নির্ভর । জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যা হচ্ছে এই প্রকল্পটি তা প্রশমনে কাজ করবে।
জানা যায় এ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের খাসজমি ও নদীর চরে বনায়নের মাধ্যমে কার্বন উদগীরণ কমানো এবং সুন্দরবন নির্ভরশীল জনগণের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ল্েয স্থানীয় ভাবে পরীা মূলকভাবে বাস্তবায়ন করা হবে। শ্যামনগর উপজেলায় দুইটি ইউনিয়নের ২টি গ্রাম যথাক্রমে মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকায় গবেষণা মূলক কাজ করবে। সুন্দরবনের ইকোসিস্টেম সংরণে এর উপর নির্ভরশীল মৎস্যজীবীদের সচেতন করে তোলা, তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ও তাদের অধিকার আদায়ে আরো সচেষ্ট করে তোলা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ।

ছবি- শ্যামনগরে সুরক্ষিত নীল কার্বন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ।
রনজিৎ বর্মন
তাং-৯.৭.২৪

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT