1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে হরিনাগাড়ী ও বাইনতলা খাল উন্মুক্ত করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৮১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় সোমবার (৮জুলাই) সকালে দখলদারদের কবল থেকে হরিনাগাড়ী ও বাইনতলা খাল উন্মুক্ত করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ জানান, দীর্ঘদিন যাবত উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী ও বাইনতলা খাল দুটি দখলদারদের দখলে একটা অংশ ছিল। দুটি খালের মধ্যবর্তী স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করা হত। খাল দুটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধ উঠিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তিনি বলেন অনুমান দুই কিলোমিটার খাল দখলদাররা দখলে রেখে ছিল। তিনি আরও বলেন বাইনতলা খাল দশ বছর যাবত দখলদারদের দখলে ছিল।

খাল উন্মুক্ত করণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, নুরনগর ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রনজিৎ মন্ডল,এলাকাবাসী প্রমুখ।

স্থানীয়বাসিন্দারা জানান খাল উন্মুক্ত করণের ফলে এলাকায় কৃষকরা কৃষি ফসল উৎপাদনে খালের পানি ব্যবহার করে উপকৃত হবেন। একই সাথে দেশিয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি সহ সংরক্ষণ হবে। কৃষকবৃন্দ, কৃষিবিদ ও পরিবেশপ্রেমিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ছবি- শ্যামনগর নুরনগরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ খাল উন্মুক্ত করণ করছেন।

রনজিৎ বর্মন
তাং-৮.৭.২৪

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT