1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৭৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

খুলনার কয়রা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মেহেদী হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছে।
একই সাথে বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানাকে বিদায় জানানো হয়েছে।

৩ জুলাই বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এই বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস । এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও রুলি বিশ্বাস বলেন, বিদায়ী উপজেলা পরিষদ অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করেছেন সেটাই প্রশংসার যোগ্য। তিনি আশা করেন, নতুন উপজেলা পরিষদ সকলের সাথে সমন্বয় করে উপজেলার কার্যক্রমকে আরো গতিশীল করবে।

নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম মোহসিন রেজা তাঁর বক্তব্যকালে বলেন, তাকে অকুন্ঠ সমর্থন দিয়ে নির্বাচিত করায় কয়রা উপজেলা বাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি সকলের মতামতের ভিত্তিতে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড চালাবেন বলে জানান। তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন। বিদায়ী উপজেলা চেয়ারম্যানের প্রশংসা ও সকলের সহযোগীতাও কামনা করেছেন।

এছাড়া বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যে কোন প্রয়োজনে তাঁরা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলাবাসীর পাশে থাকবেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, স্হানীয় সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT