1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

মাগুরায় ২২ জাতীয় ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

মাগুরায় ২২ জাতীয় ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনা

মাগুরা জেলা থেকে বিভিন্ন সময়ে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণকারী ২২জন কৃতি খেলোয়াড়কে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চাঁদের হাটে সম্বর্ধনা অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন মাগুরার কৃতি সন্তান বিশ্ব বরেণ্য ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি। অনুষ্ঠান থেকে বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণকারী ফুটবল, ক্রিকেট, তাইকান্ডু, জুডো, শুটিংসহ বিভিন্ন খেলায় জাতীয় ভাবে কৃতিত্ব অর্জনকরে মাগুরার মুখ উজ্জ্বল করায় ২২ জন খেলোয়াড়কে ভালো কাজের নাগরিক অনুশীলনের স্বীকৃতি হিসেবে ফুলের তোড়া, মেডেল ও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। উল্লেখ্য মাগুরা জেলায় বিভিন্ন ভালো কাজে স্বীকৃতি হিসেবে নিয়মিতভাবে জেলা প্রশাসন কর্তৃক লিখিত স্বীকৃতি পত্র ও শুভেচ্ছা স্মারক বিতরণ করে আসছে। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, যেখানে গুণের কদর নেই সেখানে গুনির জন্ম হয় না। এই আপ্তবাক্যকে শিরোধার্য করে সহমর্মিতা ও সহানুভূতির মানবিক সমাজ বিনির্মাণের অংশ হিসেবে নাগরিকদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতামুলক মনোভাব তৈরি করতে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। গত দেড় বছরে বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলার দুই শতাধিক মানুষকে স্বীকৃতি দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। ইতিমধ্যে তিনি এ উদ্যোগের সফলতাও পেয়েছেন। মাগুরা এক আসনের সংসদ সদস্য বিশ্ব বরেণ্য ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান অনলাইন মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, মাগুরা জেলা ক্রীড়া শিক্ষা ও সংস্কৃতি সহ ওই জন্য ক্ষেত্রে ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছে। এই অবস্থানকে আরো এগিয়ে নিতে ভালো কাজের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ কর্মসূচির সাফল্য ও সারাদেশে এমন কর্মসূচি ছড়িয়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT