1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানার অন্তর্ভুক্ত নাকোল ক্যাম্প পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। বুধবার ভোর সকালে উপজেলার নাকোল বাজারস্থ চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খোন্দকার (২৩), মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পাভেল রহমান (৩৩) সে ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নাইট গার্ড এবং অপর মাদক ব্যবসায়ী একই গ্রামের ইবাদত মল্লিকের ছেলে মোশারফ হোসেন মল্লিক (৪৫) পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ দেবব্রত সরকার ও সঙ্গীয় ফোর্স নাকোল বাজার চৌরঙ্গী মোড় এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা টলি ব্যাগের মধ্য থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের আটকের সংবাদ পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যাই। পলাতক আসামিকে আটকে জোর তৎপরতা চলছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, নাকোল পুলিশ ক্যাম্প ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা রুজু হয়েছে। পলাতক অপর আসামিকে ধরার জোর তৎপরতা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT