1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।
খুলনার ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ ১৩ই এপ্রিল বৃহস্পতিবার দূপুরে উপজেলার নোয়াকাটি গ্রামের বাসিন্দা মোঃ হক এর বাড়িতে। খবর পেয়ে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি তাৎক্ষনিক ভাবে ঘটনাস্হল পরিদর্শন করেন।
ভূক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট জানা গেছে উপজেলার নোয়াকাটি গ্রামের জনৈক আব্দুল হকের বসত বাড়ির পাশ দিয়ে টানানো বৈদ্যুতিক লাইনে আকষ্মিক ভাবে শর্ট সার্কিট হয়ে তার গোলপাতা ও টিনের ছাউনির বসত ঘর এবং রান্না ঘরে আগুন ধরে যায়। স্হানীয় লোকজন ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টীম কে খবর দিলে তারা ঘটনাস্হে পৌঁছানোর আগেই ঘর দুটি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিকান্ডের খবর শুনে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ঘটনাস্হল পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্হ পরিবারটিকে আর্থিকসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ঘটনাটি খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক উল্লেখ করে তিনি সকলকে বিদ্যুৎ লাইনের বিষয়ে সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT