1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

মতলব দক্ষিণে হেল্প এন্ড হোপ সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ২০২২ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

মতলব দক্ষিণে হেল্প এন্ড হোপ সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ২০২২ অনুষ্ঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন হেল্প এন্ড হোপ সংগঠনের আয়োজনে সফলভাবে প্রথমবারের মতো মেধা-বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬ জানুয়ারি (শুক্রবার) উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ঐ প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শতাধিক শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শন আসেন সংগঠনের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সোহাগ, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন, সদস্য কামরুল ইসলাম, সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অত্র মেধা বৃত্তির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আবু ইউসুফ (মনা)।

মেধাবৃত্তি পরীক্ষায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন প্রভাষক মোঃ আশরাফুল জাহান শাওলিন, প্রভাষক সোহেল মিয়া, শিক্ষক মোঃ শরীয়ত উল্লাহ।

পরিদর্শনকালে সংগঠনের সভাপতি বলেন, সামাজিক সংগঠন হেল্প এন্ড হোপ এ বছর থেকেই ধারাবাহিকভাবে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করবে। আমরা চাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় মেধাবীদের বের করে এনে সঠিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে উৎসাহ দিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে। তিনি আরো বলেন, হেল্প এন্ড হোপ একটি অরাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন। শিক্ষামূলক ও সামাজিক কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সকলের সার্বিক সহযোগিতায় মানুষের কল্যাণে সেবামূলক উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো। আমাদের এ ধরনের উদ্যোগ অব্যহত রাখতে সর্বস্তরের মানুষের দোয়া আর্শিবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মোঃ আব্দুল মান্নান বলেন, আমরা এ উদ্যোগকে স্বাগতম জানাই। প্রতিটি ইউনিয়নে যদি হেল্প এন্ড হোপ সংগঠনের মতো এই রকম সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেশের শিক্ষার হার আরো অগ্রগতি হবে।

মেধা বৃত্তি পরীক্ষার হল পর্যবেক্ষনে দায়িত্বে থাকা শিক্ষকরা বলেন, আমরা সবাই মিলে শিক্ষাক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিলে সমাজ ও দেশ উপকৃত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT