1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

মতলব নারায়ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ জানুয়ারী সকালে উৎসব মূখর পরিবেশে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা।

রবিবার ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রঙ্গ‌ণে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ পাটোয়ারী । তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, বছরের শুরুতে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া সরকারের একটি বড় ধরণের সাফল্য। এক সময় শিক্ষার্থীদের হাতে বই পৌঁছতে কয়েক মাস সময় অতিবাহিত হয়ে যেতো। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের ভালোভাবে পড়তে হবে এবং নতুন স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই তোমাদের জীবনে সাফল্য আসবে।

বই উৎসবে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শিরীন আক্তার । বই উৎসব অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ মাইনুল ইসলাম টিপু।

এ সময় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল লতিফ, মোঃ আলমগীর পাটোয়ারী, মোঃ সোহরাব হোসেন, আজাদ প্রধান মাসুদ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন, মোঃ মনির হোসেন, ফারজানা ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, আসীম গাইন, মোঃ রিফাত পাটোয়ারী, সাইফুল ইসলাম, রুবেল হাসান, জিসান আহমেদসহ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রায়।

সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন প্রধান অতিথিসহ শিক্ষকবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT