1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উন্নয়নের হ্যান্ডবিল নিয়ে গিলবার্ট নির্মল বিশ্বাস’র ঝিকরগাছায় আনন্দ মিছিল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত
Exif_JPEG_420

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

আগামী ২৪ নভেম্বর যশোর জেলা আওয়ামীলীগের বিশাল জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা জনগণের মধ্যে পৌছানোর জন্য উন্নয়ন চিত্রের হ্যান্ডবিল জনসাধারণের কাছে পৌছে দিয়ে ঝিকরগাছা বাজারে আনন্দ মিছিল আয়োজন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সম্মানিত সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের, ঝিকরগাছা উপজেলার আহবায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস। এসময় তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা দিবে আমরা তার। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কার বিকল্প নেই, বাংলাদেশের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার সময় উপজেলার মোড় হতে একটি বিশাল আনন্দ র‌্যালী বের হয়ে পারবার থানার মোড় প্রদক্ষিণ করে আবারও উপজেলার মোড়ে এসে বটতলায় আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অটো মোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, পৌর যুবলীগের যুগ্ম আহব্বায়ক মোঃ আলিমুল মৃধা, সদস্য তৌহিদুর রহমান বিপ্লব, ঝিকরগাছা সদর ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক মোঃ শাহীন কবির, ইউপি সদস্য আঃ সালাম, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, ঝিকরগাছা তাতীলীগের যুগ্ম সম্পাদক মন্টু হোসেন, মাগুরা ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুজজামান ভুট্টো, ইকবল হোসেন, পানিসারা ইউনিয়ন যুবলীগ নেতা ইয়াসিন আলী, সবুজ হোসেন, ঝিকরগাছা সদর ইউনিয়ন যুবলীগ নেতা জানি হোসেন, বাপ্পি হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক সাকিব পারভেজ, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ নেতা পিয়াস, বাদশা, শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, শংকরপুর ইউনিয়ন যুবলীগ নেতা মামুন হোসেন, পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক প্রশান্ত কুমার, চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্ত, পাশাপোল ইউনিয়ন যুবলীগ নেতা সোহাগ হোসেন, পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগ নেতা জামির হোসেন, শাহীন, সজিব, ইমন, মালেক, মুছা, আসিফ, শাহিন আলম, ইমন মোল্যা, আশানুর রহমানসহ আরো অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT