1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

তোমরা কিভাবে পালিয়ে যাবা, তার জন্য প্রস্তুত হও- শৈলকুপা সম্মেলনে বাহাউদ্দিন নাছিম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৩৯ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘যারা ১০ ডিসেম্বর যারা বাংলাদেশ থেকে আমাদের চলে যাবার কথা বলো, দুঃসাহস দেখাও তোমরা প্রস্তুত হও, বিজয়ের মাস ডিসেম্বর মাস । এই মাস আমাদের, এই মাস বীর মুক্তিযোদ্ধাদের। এই মাস বীর বাঙ্গালীদের, এই মাস তোমাদের পালিয়ে যাওয়ার মাস, তোমরা কিভাবে পালিয়ে যাবা, তার জন্য প্রস্তুত হও। এখানে খুনীদের রাজত্ব, সন্ত্রাসীদের রাজত্ব করতে দেব না’।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথীর বক্তেব্যে এসব কথা বলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

বিকালের দিকে প্রধান অতিথীর বক্তব্যে তিনি আরো বলেন, আমরা রক্তের বিনিময়ে বাংলাদেশ কে স্বাধীন করেছি। এই বাংলাদেশ আমাদের, এই দেশ কে বিএনপি, জামাত-শিবির স্বাধীনতা বিরোধীদের দিয়ে অপবিত্র করার চেষ্টা করা হলে বাংলাদেশের মানুষ তা বরদাস্ত করবে না। আওয়ামীলীগের নেতা-কর্মীরা তা মেনে নিবে না । আগামী ১০ ডিসেম্বর তোমরা ভয় দেখাও, আমরা নাকি দেশ ছেড়ে পালিয়ে যাব, যাদের রেকর্ড মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া, চিকিৎসার নামে পালিয়ে যাওয়া, দুর্নীতির দায়ে বাংলাদেশ কে যারা তলিয়ে দিয়েছিল, যারা অর্থ পাচার করে রেকর্ড করেছিল, যারা দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসীদের দিয়ে আত্মার সম্পর্ক করেছিল, সেই সন্ত্রাসীদের দোসরদের এই বাংলাদেশ নয়, তাদের এই দেশে ঠাই হবে না। সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আজ দুপুরে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন শুরু হয়। শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এমপি মেরিনা জাহান কবিতা,, পারভীন জাহান কল্পনা, এমপি গেøারিয়া সরকার ঝর্না, আমিরুল আলম মিলন সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সম্মেলন উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আব্দুল হাই । সম্মেলন উপস্থাপন করেন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সরোয়ার জাহান বাদশা।

হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে তবে কোন কমিটি ঘোষিত হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT