1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ উদ্বোধন। ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগীতা করবো-এমপি, ফজলুল হক মিলন। খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ।

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৬০ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।
খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় জনসচেতনতা মুলক ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ৮ই নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া মহিলা কলেজ মোড় এলাকায় খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে, ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণের মাধ্যমে যাত্রী , পথচারীও চালকদেরকে সচেতনত করা হয়।
সড়ক দুর্ঘটনা রোধে, সড়কে শৃঙ্খলা ফেরাতে খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট জাকির হোসেন এর নেতৃত্বে মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এসময় সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়কে চলাচলরত যানবাহন চালক, পথচারী, শ্রমিক এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, কোষাধক্ষ মোঃ জুয়েল বিশ্বাস, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আলিমুল ইসলাম,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, কাজী ফরিদুল ইসলাম, প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT