1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মাহবুবুর রহমান হেলাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ও সরিষাবাড়ী-৪ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেছেন, ‘স্বাধীনতা বিরোধী বিএনপি, জামাত, জঙ্গিবাদের মত অপশক্তির বিরুদ্ধে আ.লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে এর বিকল্প আর কিছু নেই।

শনিবার (৫ নভেম্বর) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল শহীদ নগর রেলওয়ে স্টেশন এলাকায় ৪, ৫, ৬নং ওয়ার্ডের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ আমানে’র সভাপতিত্ব করেন। এ-সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, পিংনা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন মুসা, পিংনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বাবু, উপজেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপনসহ পিংনা ইউনিয়ন আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে মতবিনিময় অনুষ্ঠান শেষে বারইপটল শহীদ নগর স্মৃতিসৌধে শহীদের স্মরণে ফুলদিয়ে শ্রদ্ধা ও মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT