1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

যৌনহয়রানী প্রতিরোধের মাধ্যমে মেয়ে শিশুর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৭২ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
যৌনহয়রানী প্রতিরোধের মাধ্যমে মেয়ে শিশুর উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েলফেয়ার এফোর্টস (উই), এ সভার আয়োজন করে। ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ শেখ মোঃ সোহেল রানা এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামারুজ্জামান।
বক্তাগণ বলেন, নারীরা প্রতিনিয়ত ঘরে-বাইরে সহিংসতার শিকার হচ্ছেন। দেশে যে ভাবে যৌনহয়রানি বৃদ্ধি পাচ্ছে তাতে সকলেই ঝুঁকিতে আছে। যৌনহয়রানি একটি সামাজিক অপরাধ যা একজন নারীর সামনে এগিয়ে যাবার পথে বড় বাঁধা। বক্তাগণ বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নারীর কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌনহয়রানি প্রতিরোধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট একটি নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয় বিষয়খালী এস এম মাধ্যমিক বিদ্যালয়, হাজী আলী আক্কাচ দাখিল মাদ্রাসা, খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রামনগর মাধ্যমিক বিদ্যালয়, খামারাইল পান্নাতলা কিয়ামুদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়, হরিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচী নেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT