1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা। কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ। বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার ফুট বর্গফুট জাল জব্দ।  কেশবপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ উদ্বোধন। ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগীতা করবো-এমপি, ফজলুল হক মিলন। খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার।

শ্যামনগরে জেলা হত্যা দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৬৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে আলোচনাসভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স,ম আব্দুস সাত্তারের সঞ্চালনায়
আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা, সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-মামুন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি ফয়জুল করিম।

অপরদিকে আমরা শ্যামনগরবাসীর আয়োজনে শ্যামনগর ইউনিয়ন পরিষদ হল রুমে শ্যামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পিপি আ্যাড.জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছবি- শ্যামনগরে জেলা হত্যা দিবসের আলোচনাসভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT