1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন।

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাই নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৮৯ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাজিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে শাহ পরান (১৮) ও একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আল মাহমুদ (১৭)। নিহতরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে মহেশপুরের মালাধরপুর গ্রাম থেকে ওই দুই যুবক ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহ পরানকে মৃত ঘোষণা এবং আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। যশোর নেয়ার পথে বারোবাজার এলাকায় আল মাহমুদের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT