1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন।

ঝিনাইদহে অস্ত্র মালায় ১০ বছরের কারাদন্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র মামলায় ফরিদুল ইসলাম মোল্লাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালত। রোববার দুপুর এ রায় প্রদান করেন ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা। দন্ডপ্রাপ্ত ফরিদুল শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামের দেলোয়ার হোসেন মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের মার্চ মাসে উপজেলার পাঁচপাখিয়া জোয়ারদার পাড়া থেকে ফরিদুল ইসলাম মোল্লাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাসী করে একটি দেশীয় তৈরি শাটার গান উদ্ধার করে পুলিশ।

এ মামলায় পুলিশ চার্জসীট প্রদান করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমান শেষে রোববার এ রায় ঘোষনা করেন ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা। রায়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ের পর আসামী ফরিদুল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT