1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন।

শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধে ছোট ভাই হত্যা করল বড় ভাইকে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাহমুদপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে ছোট ভাই হত্যা করল বড় ভাইকে। নিহতের নাম লোকমান হোসেন(৫২)। সে উপজেলার মাহমুদ গ্রামের মুনসুর আলীর পুত্র।

নিহতের পিতা মনসুর আলী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় পুত্র লোকমান হোসেন ও ছোট পুত্র মোশারফ হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকালে বড় ভাই লোকমান হোসেনের সাথে তার ব্যবসা প্রতিষ্ঠানে ছোট ভাই মোশারফের হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই বড় ভাই জ্ঞান হারিয়ে ফেলে।

পর স্থানীয়রা লোকমানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা হাসপাতালে ভর্তি করলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন প্রাথমিকভাবে জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরেই এ হত্যাকান্ড। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT