1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা। কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ। বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার ফুট বর্গফুট জাল জব্দ।  কেশবপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ উদ্বোধন। ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগীতা করবো-এমপি, ফজলুল হক মিলন। খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার।

বিষয়খালীতে এক রাতেই দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ।। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের মাঠপাড়া এলাকায় একই রাতে দুই ভ্যান চলকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় রাতে সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা মোবাইল ফোন, শাড়ি, লুঙ্গি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

বৃহস্পতিবার রাত আনুমানিক ২ঃ১৫ মিনিটের সময় বিষয়খালী গ্রামের মাঠ পাড়ার বাসিন্দা ভ্যান চলক জিয়ারত আলী শেখের বাড়িতে মুখ বাঁধা অবস্থায় ১০/১৫ জনের সঙ্ঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে । সেসময় তারা অস্ত্রের মুখে বাড়ির সকল সদস্যদের হাত পা বেঁধে গরু বিক্রি করার নগদ ৬০ হাজার টাকা, ৩ জোড়া স্বর্ণের কানের দুল, ২ টি আংটি, ৪ টি মোবাইল ফোন , ২০ টি শাড়ি, ৫ টি লুঙ্গিসহ বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।

অপরদিকে একই রাতে পার্শ্ববর্তী ভ্যান চলক হাসেম আলীর বাড়িতেও হানা দেয় সঙ্ঘবদ্ধ ডাকাতদল। সেসময় তারা হাসেমের ছেলে নাজমুলের এনজিও থেকে উত্তোলন করা নগদ ৮০ হাজার টাকা, ৬ টি মোবাইল ফোন, ১ টি স্বর্ণের চেইন, ১ জোড়া হাতের বালা, ১ জোড়া কানের দুল, ১ জোড়া পায়ের নুপুরসহ বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

জিয়ারত ও হাসেম জানান, তারা সদর থানায় একটি ডাকাতি মামলার অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। তবে তারা আরো জানান,সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের মুখ বাঁধা অবস্থায় থাকায় তাদেরকে চিনতে পারেনি।

তারা আরো জানায়, এই দুটি অসহায় পরিবারের সর্বস্বান্ত ডাকাতি হয়ে যাওয়ার পর থেকে অঝোরে কাঁদতে থাকে।সঙ্ঘবদ্ধ ডাকাতদল পালিয়ে যাওয়ার পর নিজেরাই হাত-পা খুলে ডাকাত ডাকাত বলে আত্মচিৎকার করতে থাকলে এলাকাবাসী ছুটে গিয়ে বাড়ির বাকি সদস্যদের হাত-পা বাঁধা অবস্থা থেকে মুক্ত করে।তবে এলাকাবাসী ডাকাত দলের কোনো সদস্যকে দেখতে পারেনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আমি ডাকাতির ঘটনা জানিনা।আপনাদের মাধ্যমে মাত্র শুনলাম। তবে থানায় অভিযোগ করলে সঙ্ঘবদ্ধ ডাকাতদের গ্রেপ্তার করতে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT