1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি।

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহে এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে দুদকের সমন্বিত কার্যালয় ঝিনাইদহের সহকারী পরিচালক বাদি হয়ে মামলাটি করেন।
মামলার বিবাদি হলেন- ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ।
মামলার এজাহার থেকে জানা যায়, হিরণের বিরুদ্ধে এক কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ৩৩৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
হিরণ ঝিনাইদহ জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদে ১৯৮৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন আসছেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ নামে ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ১৮ লাখ টাকার জমি এবং এক কোটি ২০ লাখ টাকা মূল্যমানের বাড়ি নির্মাণসহ মোট এক কোটি ৩৮ লাখ টাকার স্থাবর এবং প্রায় ২৩ লাখ টাকার অস্থাবর সম্পত্তি অর্জন করেছেন।
মামলার এজাহার থেকে আরও জানা যায়, হিরণ সম্পদ অর্জনের উৎস হিসেবে সম্মানিভাতা, গৃহ সম্পত্তি, কৃষি, জমি বিক্রিসহ বিভিন্ন খাত থেকে তার ৪৫ লাখ টাকা আয় পাওয়া যায় বলে জানিয়েছেন। একই সঙ্গে পারিবারিক ব্যয়সহ অন্য খাতে তার ব্যয় পাওয়া যায় ১৬ লাখ টাকা।
এদিকে আয়-ব্যয়ের হিসাব বাদ দিলে তার সঞ্চয় থাকে ২৯ লাখ টাকা। এর বিপরীতে তার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায় মোট এক কোটি ৬১ লাখ টাকা।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হিরণ জানান, একটি স্বার্থান্বেষী মহল দুদকের কাছে ভুল তথ্য দিয়েছে। আমি আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT