1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ। কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা।

ডুমুরিয়ায় ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।

খুলনার ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। (১৮ই অক্টোবর) মঙ্গলবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এর আগে খুলনা আব্বাস উদ্দিন একাডেমীর শিল্পীরা নৃত্য পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়ন ফুটবল একাদশ। এতে গৌরিঘোনা ফুটবল একাদশ ৩-০ গোলে গুটুদিয়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হন। খেলা পরিচালনা করেন বাশির আহমেদ লালু। সহকারী ছিলেন পারভেজ হাওলাদার, কিশোর বক্মি ও জামিল আকতার লেলিন। ধারাভার্ষে ছিলেন শেখ জাহাঙ্গীর হোসেন, গাজী নাসিম উদ্দিন,ওয়ালিউল ইসলাম ও মহির উদ্দিন মাহি। মাঠের চারপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা ও সাবেক জাতীয় দলের ফুটবল তারকা ষ্ট্রাইকার শেখ আসলাম। খেলা পরিচালনা কমিটির সদস্য শেখ জিল্লুর রহমানের উপস্থাপনায় বক্তৃতা করেন কৃতি ফুটবলার সাঈদুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শেখ তুহিনুল ইসলাম তুহিন, বিএম জহুরুল হক, মিলন কান্তি মল্লিক, আলহাজ্ব আমিনুর রহমান, খান আঃ রাজ্জাক, আওয়ামী লীগ নেতা মনিন্দ্রনাথ মল্লিক, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT