1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

শ্যামনগরে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মতবিনিময় সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

আগামী ১৭ অক্টোবর সাতাক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলামের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. এস এম জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।

শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, দপ্তর সম্পাদক হারুনর রশিদ, সদস্য শওকত হোসেন, (ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন) শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য তারেক বিন হায়দার রাজন, শ্যামনগর মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম (বাবু), মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজলো আওয়ামীলীগের সহ সভাপতি অসিম কুমার মৃধা, নূরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান খলিল, কৈখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, , ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. জি এম শোকর আলী, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ (বাবু), পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মো: আমজাদ হোসেন, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, বাশদাহ ইউপি চেয়ারম্যান মাষ্টার মফিজুল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিসেস দেলোয়ারা বেগম সহ শ্যামনগর উপজেলার ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
মতবিনিময় সভার সভাপতি বক্তব্যে বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে সকলের সমর্থনে ১৭ অক্টোবর সর্বোচ্চ ভোটে জয়ী করে সাতাক্ষীরার উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে’। প্রধান অতিথি বক্তব্যে বলেন নির্বাচিত হতে পারলে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কার্যক্রম গ্রাম পর্যন্ত পৌঁছে দিব।’ মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যেশ্য গ্রাম হবে শহর সেটি বাস্তবায়নে কাজ করে যাব ইউপি চেয়ারম্যান মেম্বরদের সাথে নিয়ে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাতাক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যগন, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

ছবি- শ্যামনগরে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT