1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শৈলকুপায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৩৮ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
“সকল মানুষের ইচ্ছায় হোক, স্বেচ্ছায় রক্তদান” শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ২০২২ পালিত হয়েছে।
শনিবার সকালে শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এসময় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেখানে রক্তের গ্রুপ নির্ণয় করতে আসেন।
কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন শৈলকুপা উপজেলা শাখা।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবকর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশনের পরামর্শক ফজলুর রহমান, বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশনের পরামর্শক ডাঃ আমিরুল ইসলাম, কামরুল ইসলাম, গোলাম ফারুক ও ইব্রাহিম খলিল।
আরো উপস্থিত ছিলেন, ব্লাড ডোনার এসোসিয়েশন এর এডমিন খন্দকার আতিকুজ্জামান শাহিন, নির্মল কুমার দে, নাজমুল এইচ খান, নিঃস্বার্থ মমিন, মুখতার হুসাই, কবিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান (টুটুল) ও ডিএম কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও শৈলকুপা আঞ্চলিক কথা কওয়া গুষ্টি, দলিলপুর ব্লাড গ্রুপ ও রক্তদাতা সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT