1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

অনৈতিক কাজ করতে গিয়ে যশোরে মারধরের শিকার কালীগঞ্জের স্কুল শিক্ষক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভ‚ষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ার হোসেন অসিম এক নারীর সাথে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেয়েছেন। এসময় স্থানীয়রা ধরে ওই শিক্ষককে মারধর করেন। বৃহস্পতিবার দুপুরের দিকে যশোরে এ ঘটনা ঘটে। স্কুল শিক্ষক মনোয়ার হোসেন অসিম রঘুনাথপুর রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনের ছেলে। জানা গেছে, সরকারি নলডাঙ্গা ভ‚ষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন অসিম মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় মেয়েদের উত্ত্যক্ত করতো। সম্প্রতি সে যশোরের একটি মেয়েরে সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই মেয়েকে নিজেকে অবিবাহিত বলে ম্যাসেঞ্জারে লেখেন শিক্ষক অসিম। এরপর তিনি গতকাল বৃহস্পতিবার দেখা করতে যান। দেখা করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা খেয়ে যান শিক্ষক অসিম। স্থানীয়দের জেরার মুখে তিনি উল্টা-পাল্টা কথা বলতে থাকেন। এরপর তাকে কয়েকটি চড় থাপ্পড় মারেন স্থানীয়রা। মরধরের ফলে তার শরীরে থাকা জামা-কাপড় ছিড়ে যায়। সম্প্রতি ওই স্কুল শিক্ষক কালীগঞ্জ শহরের দশতলা ভবনের পিছনে এক মহিলার বাড়িতে গিয়ে ধরা পড়েন। কিন্তু সবাইকে ম্যানেজ করে সে যাত্রা রক্ষা পান। এ বিষয়ে জানতে চাইলে স্কুল শিক্ষক মনোয়ার হোসেন অসিম মারধরের বিষয়টি অস্বীকার করেন। সরকারি নলডাঙ্গা ভ‚ষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, এটি সাংঘাতিক অপরাধ। যদি এমন কাজ ওই শিক্ষক করে থাকেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শিক্ষকের এমন অনৈতিক কাজে জড়িত থাকায় শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। অবিলম্বে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক মহল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT