1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ। কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা।

অসহায় যুবকটির কফি শপ সাজিয়ে দিয়ে পুনঃরায় চালু করে দিলেন এ্যাড. সাইফুজ্জামান শিখর!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার পঠিত

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ৬ই সেপ্টেম্বর ২০২২ বিনোদপুর এবং ঘুল্লিয়া এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। চলমান বিবাদ নিরসনে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ উভয় পক্ষকে তাৎক্ষণিক থানায় ডাকেন , এসময় উভয় গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন , এবং এক পর্যায়ে চলমান বিবাদ নিরসন হয় । থানা থেকে ফেরার সময় যশপুর নামক এলাকা থেকে মটর সাইকেলেৱ গতি রোধ করে রাতের বেলায় মো: রাজিব বিশ্বাস নামে এক যুবককে এলোপাথারি কুপিয়ে মারাত্বক যখম করা হয় । এই খবর মূহুর্তের মধ্যে এলাকায় ছরিয়ে পরলে বিনোদপুর বাজারে অবস্থিত ঘুল্লিয়া গ্রামের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট এবং ক্ষতি সাধন হয়।

গুরুতর আহত অবস্থায় রাজিব বিশ্বাস ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত রাজিব বিশ্বাস বিনোদপুর গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে ।

বিনোদপুর ও ঘুল্লিয়া গ্রামের চলমান বিবাদ নিরসন এবং এই সংকটময় পরিস্থিতি স্বাভাবিক করতে সরেজমিনে বিনোদপুর বাজার পরিদর্শন করেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এসময় তিনি জানতে পারেন বাজারে কফি শপ চালিয়ে পরিবারের ভরণপোষণ চালানো ইলিয়াস নামে এক যুবকের কফি শপের কফি মেকার মেশিনসহ সকল ইন্সট্রুমেন্ট লুট করে নিয়ে যাওয়ায় অসহায় হয়ে পরেছে পরিবারটি।

পরিবারটির অসহায়ত্বের কথা ভেবে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. ফজলুর রহমান পরিচালিত করোনাকালীন সময়ে মানবতার দৃষ্টান্তস্থাপনকারী হটলাইন টিমের মাধ্যমে প্রয়োজনীয় ফ্রীজ ,টিভি, কপিমেকার, ফ্যান সহ দোকানের সকল মালামাল কিনে অসহায় যুবকটির কফি শপ সাজিয়ে দিয়ে পুনঃরায় চালু করে দিলেন মাগুরা এক আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT