1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়। বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত। সদ্য খননকৃত হরিহর নদের পাড় ধ্বসে মণিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাঁটল। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ। কেশবপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা।

নড়াইলে অবৈধ ট্রলি উল্টে হেলপারের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় সড়ক দূর্ঘটনায় অবৈধ ট্রলি উল্টে মোঃ সজিব শেখ( ১৬) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়া-খুলনা সড়কের উথলি নামক স্থানে ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলি উল্টে যায়। ট্রলির নিচে চাপা পড়ে হেলপার সজিব শেখ (১৬) গুরুতর আহত হয়। সে পৌরসভার সিতারামপুর গ্রামের রুলু শেখের ছেলে।

তাকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়। ট্রলির ড্রাইভার নাহিদ পলাতক রয়েছে। অপর হেলপার রিহাদ শেখ (১৩) আহত হয়েছে।

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT