1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

ঝিকরগাছা উপজেলা পরিষদ থেকে সংবর্ধনা পেলেন মেঘনা ইমদাদ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

ঝিকরগাছা উপজেলা পরিষদ থেকে সংবর্ধনা পেলেন মেঘনা ইমদাদ

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২ প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের মাসিক সভা শেষে তাকে সংবর্ধনা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন পলাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহাজান সিরাজ, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানগণ, ঝিকরগাছা পৌরসভার মেয়রের প্রতিনিধি, ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ে কর্মরত বেসরকারী সংস্থার সমন্বয়কারী জেডিও নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির ও উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ সহ আরো অনেকে।
উল্লেখ্য, মেঘনা ইমদাদ সম্প্রতি ১১ সেপ্টেম্বর ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষা, তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২ গ্রহণ করেছেন। এছাড়াও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ২০১৭ সালে উপজেলার জয়িতা পুরস্কার অর্জন, সিআরআই এর ইয়ুথ বাংলা কর্তৃক জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০ অর্জন, ২০২১-২২ অর্থবছরে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT