1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে সিআর মামলার আসামী আটক । শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ।

মাধবপুরে মুক্তিযোদ্ধা ফয়েজ মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ২১৮ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ মাষ্টার (ছাবু) (৭০) বুধবার (১০ এপ্রিল) সকালে ঢাকা তার মেয়ের বাসায় মারা গেছেন।

বুধবার (১০ এপ্রিল) বাদ মাগরিব জয়পুর মসজিদ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ মাষ্টার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি শাহজালালপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ কন্যাসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা ভূমিসহকারী কমিশনার খান মতিউর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক মধু, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউার রহমান চৌধুরী সেলিম, মাহাবুবুর রহমান সোহাগ, রাজারবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT