1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

লালমনিরহাটে একটি বাঁশের টার ৩হাজার মানুষের ভরসা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে মহান স্বাধীনতার ৫০বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি! রত্নাই নদীর উপর একটি পাকা সেতুর অভাবে দুইপাড়ের ৩হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একটি বাঁশের টারের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরকুলাঘাট-মিদুয়ারকুটি-কালিরপাঠ গ্রামে রত্নাই নদীর উপর ৩হাজার মানুষ অস্থায়ী বাঁশের টার দিয়ে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।
এদিকে রত্নাই নদীর বাঁশের টারের উত্তর পার্শ্বে চরকুলাঘাট গ্রাম ও চরকুলাঘাট উচ্চ বিদ্যালয় এবং পূর্ব পার্শ্বে চরকুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকুলাঘাট দাখিল মাদরাসা অবস্থিত। অপরদিকে রত্নাই নদীর বাঁশের টারের দক্ষিণ পার্শ্বে মিদুয়ারকুটি ও কালিরপাঠ গ্রাম অবস্থিত।

এ এলাকাগুলো কৃষি নির্ভর এলাকা হিসেবে পরিচিত। এখানে ধান, পাট, ভুট্টা, আলু, শাক সবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন হয়। পাকা ব্রীজ না থাকায় এ এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বদা। বাঁশের টারের উপর দিয়ে পারাপার হচ্ছে ৩হাজার মানুষ। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা পাকা সেতু নির্মাণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি।

এলাকাবাসী বলেন, চরকুলাঘাটে যাওয়ার সময় অনেক কষ্ট করে যেতে হয়। এখানে একটি পাকা সেতু হলে আমাদের অনেক সুবিধা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক চরকুলাঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আমাদের এই এলাকা থেকে বিদ্যালয়ে যেতেও অনেক কষ্ট করতে হয়। এখানে সেতু হলে দুই পাড়ের মানুষের অনেক উপকার হবে।

উল্লেখ্য যে, ভোগান্তী লাঘবের জন্য এই চরকুলাঘাট ও মিদুয়ারকুটি এবং কালিরপাঠ এলাকার মাঝখানে একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT