1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

আজ ভোরের ঘুমের সময় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় জাওয়াদ।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩১৭ বার পঠিত

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

ভারতের বঙ্গোপসাগরের উপর ঘনিভূত নিন্মচাপ ঘনিভূত হয়ে এবং প্রবল শক্তি জমিয়ে বঙ্গোপসাগরের উপকূল বরাবর অন্ধ্র ও উড়িষ্যার এবং পশ্চিম বাংলার দুই মেদিনীপুরের উপর আছড়ে পড়তে চলেছে। এই জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড় ঘন্টায় প্রায়, ৯০,থেকে, ১১০,কিলোমিটার, বেগে গতিশীল হয়ে আঘাত হানতে চলেছে। ইতিমধ্যে অন্ধ্র প্রদেশ রাজ্যের সরকার ও উড়িষ্যার প্রাদেশিক সরকার কর্তৃক এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকা থেকে সাধারণ মানুষের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। আজ ভোরে যখন সাধারণ মানুষ ঘুমের মধ্যে ডুবে থাকবে, ঠিক তখনই জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড় আঘাত হানবে উপকূল বরাবর এলাকায়। এই ঘূর্ণিঝড়ের সাথে ভারি বৃষ্টিপাত ও বজ্র বিদুৎ সহ বৃষ্টি হবে অন্ধ্র প্রদেশের বিভিন্ন যায়গায় এবং উড়িষ্যার প্রাদেশিক উপকূল বরাবর এলাকায় ও পশ্চিম বাংলার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন যায়গায়। এর প্রভাব ফেলতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া ও হুগলি জেলার বিভিন্ন যায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাত হতে পারে কলকাতা সহ আশেপাশের এলাকায়। ভারতের কেন্দ্রীয় রেলওয়ে দপ্তর থেকে ইতিমধ্যেই দূরপাল্লার, ৫৩,খানি, ট্রেন বাতিল করে দিয়েছে জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড় জন্য। পশ্চিম বাংলার সমুদ্র বন্দর নগরী দিঘা শঙ্করপুরের সমুদ্র বন্দর এলাকা থেকে সাধারণ মানুষের সরে যেতে বলা হয়েছে। আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে গভীর সমুদ্র মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবরদের। এবং গভীর সুন্দর বন এলাকার মানুষের জন্য সবুজ সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন। ইতিমধ্যে নবান্ন থেকে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড়ের খবর নিতে। পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলা বাহিনীর সদস্যদের প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে ঘনিভূত ঘূর্ণিঝড় কবলিত হবে যে এলাকা সেখানে যেতে শুরু করে দিয়েছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোম্বাই থেকে সরাসরি কলকাতায় এসে জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড় মোকাবিলা করতে ত্রাণ মন্ত্রণালয় এবং সরাসরি আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হয়েছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার প্রাদেশিক সমুদ্র উপকূল বরাবর এলাকায় মানুষের খোঁজ নিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। সেই সঙ্গে পশ্চিম বাংলার বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায় সবধরনের প্রস্ততি নেওয়া হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা ও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। প্রস্তুত করা হয়েছে ভারতের আধাসামরিক বাহিনীর সদস্যদের। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। স্হানীয় প্রশাসনিক কর্মকর্তাদের কে নিদের্শ দেওয়া হয়েছে তারা যেন জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড় প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকেন। প্রশাসন কে সবধরনের সহযোগিতা করার জন্য আবেদন করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT