1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা। মণিরামপুর নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষক সমিতির মতবিনিময়। কেশবপুরের পদ্মবিল এবং মার্সিনার বিলের মধ্যবর্তী অবৈধ পাটা উচ্ছেদ। নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন। মনিরামপুরে স্ত্রীর বিরুদ্ধে রাজমিস্ত্রি স্বামী হত্যার অভিযোগ। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার  ৪ জেলে আটক । বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদিত। কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু।

রামগড়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৬১ বার পঠিত

রামগড়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় প্রতিনিধি

রামগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হল যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহষ্পতিবার(১১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও কেক কাটা হয়। দলীয় কার্যালয় চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, নবনির্বাচিত পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল, পৌরসভার কাউন্সিলর মোঃ শামিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর আহসান উল্লাহ, বিষ্ণু দত্ত, দেলোয়ার হোসেন, নবনির্বাচিত কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, জসিম উদ্দিন চৌধুরী, আব্দুল হক, যুবলীগ নেতা লিটন দাশ, সুমন বড়ুয়া, নাছির উদ্দীন প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষির কেক কাটেন সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT