
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
যশোরের কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলের সাড়ে ৫৫০ থেকে ৬০০ বিঘা জমির ধান পানিতে ডুবে যাচ্ছিল এর মূল কারণ ছিল পদ্মবিল এবং মার্সিনার বিলের মধ্যবর্তী সংযোগস্থলে ০২ টি পাটা বাঁধ ও জাল দিয়ে পানির স্বাভাবিক গতিপথ রোধ করে রাখা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর-২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন-এর দিক নির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে উক্ত পাটা তুলে পানির স্বাভাবিক গতিপথ সচল করা হয়।এতে বিস্তীর্ণ ধানের ফসলি জমি জলমগ্নতা হতে রক্ষা পায়। এর সাথে সাথে পদ্মবিল এবং মার্সিনা বিলের ৮টি স্পট থেকে প্রায় ৪০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো হয়। উক্ত অভিযান পরিচালনায় ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলী, ভাল্লুকঘর পুলিশ ফাঁড়ির এ.এস.আই নারদ কুমার বিশ্বাস, ভিডিপি দলনেতা মো: আলী হোসেন, তালিব হোসাইন, আনসার কমান্ডার মোঃ ইয়াসিন আলী, শেখ, রাজিকুল ইসলাম, মোঃ আমানত আলী গাজী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বাস্তবায়নে পরিচালিত অভিযান /মোবাইল কোর্ট চলতে থাকবে। স্থানীয় ভুক্তভোগী জনগন প্রশাসকে ধন্যবাদ জানিয়েছেন।
ছবিঃ
২৯/০৯/২৬