1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা। মণিরামপুর নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে শিক্ষক সমিতির মতবিনিময়। কেশবপুরের পদ্মবিল এবং মার্সিনার বিলের মধ্যবর্তী অবৈধ পাটা উচ্ছেদ। নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন। মনিরামপুরে স্ত্রীর বিরুদ্ধে রাজমিস্ত্রি স্বামী হত্যার অভিযোগ। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার  ৪ জেলে আটক । বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদিত। কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু।

রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তন কক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। এসময় পুলিশ কমিশনার অক্টোবর /২০২১ মাসে রংপুর মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংক্রান্তে রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনাপূর্বক অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।এছাড়াও রংপুর নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আরপিএমপির বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার প্রদান করেন।
আরপিএমপির ক্রাইম বিভাগের মধ্যে, শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন এসআই (নিঃ)মোঃ মনোয়ার হোসেন, কোতয়ালী থানা। শ্রেষ্ঠ এ.এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন এএসআই (নিঃ)মোঃ মুনমুন, কোতয়ালী থানা।আরপিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে, শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন এএসআই (নিঃ) মোঃ তৈবুর রহমান।আরপিএমপি ট্রাফিক বিভাগের মধ্যে, শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন সার্জেন্ট,মোঃ গোলাম আযম, ট্রাফিক উত্তর।
সভায় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ কমিশনার মোঃ মেহেদুল করিম, পিপিএম-সেবা, সকল উপ-পুলিশ কমিশনারগণ, অতিঃ উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনর্চাজগণসহ অন্যান্য অফিসারৃবন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT