1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ইমাম আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ।

 

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে ইয়ার মোহাম্মদ (৫০) নামে এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে মসজিদে যাওয়ার পথে মুহিব্বুল্লাহ খাঁন বাড়ী এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি।

 

আহত ইমাম ইয়ার মোহাম্মদ উপজেলার ২নং বড় উঠান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খিলপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।

 

স্থানীয়রা জানায়, ইমামের নিজ বাড়ী মুহিব্বুল্লাহ খাঁন বাড়ী থেকে ভোর পাঁচটার দিকে ফজরের নামাজ পড়াতে খিলপাড়া জামে মসজিদে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণের মুখে পড়েন তিনি। ওই সময় হাতির আঘাতে তিনি মারত্বকভাবে আঘাতপ্রাপ্ত হন। বিশেষ করে তার মাথায় গুরুতর যখম হয় । পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।

 

৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সুমন জানান, ৮নং ওয়ার্ড এলাকায় খিলপাড়া জামে মসজিদের ইমাম ইয়ার মুহাম্মদ হুজুর হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা হুজুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হুজুরের অবস্থা উন্নতির দিকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT