1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানার ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানার ১৩ জন, লবণচরা থানার ৮ জন, হরিণটানা থানার ৩ জন, খালিশপুর থানার ৬ জন, দৌলতপুর থানার ৪ জন, আড়ংঘাটা থানার ৯ জন, খানজাহান আলী থানার ৩ জন রয়েছে। এছাড়া মহানগর গোয়েন্দা বিভাগ পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।

এদের মধ্যে সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি মো. লেলিন হাওলাদার, মো. হোসেন মুন্সি, নয়ন, হাফিজুল ওরফে মো. সোহেল এবং মাদক ব্যবসায়ী রাসেল ও মিজানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কেএমপি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT