1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত । ২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির। খুলনা ছয়টি আসনের চারটি বিএনপি ও দুটিতে জামায়াত ইসলামের জয়লাভ। সাতক্ষীরা-৪ আসনে বিজয়ী জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলাম। খুলনায় নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে । অনলাইনে ভোটার নম্বর যেভাবে জানবেন। খুলনার ৬ আসনে ৮৪০ ভোটকেন্দ্রের ৫৮৫টি ঝুঁকিপূর্ণ। দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে কয়রায় ধানের শীষের পক্ষে নজরকাড়া গনমিছিলে।

২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের চূড়ান্ত ফল করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, বিএনপি ২১৩, জামায়াত ৬৮, এনসিপি ৫, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, গণঅধিকার পরিষদ ১, জাতীয় পার্টি (বিজেপি) ১, বাংলাদেশ খেলাফত মজলিস ১, গণসংহতি আন্দোলন ১ ও সতন্ত্র ৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

শুক্রবার দুুপুরে নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে।

তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪। স্থগিতের কারণ হলো- আপিল বিভাগের বিচারাধীন মামলা, আইনি বাধ্যবাধকতা ও আদালতের চূড়ান্ত আদেশ সাপেক্ষে ফলাফল প্রকাশ করা হবে।

চট্টগ্রাম-৪ (আসলাম চৌধুরী) ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্বৃত) এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৮১, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে ওই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফল স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে।

চট্টগ্রাম-২ (সরোয়ার আলমগীর) একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে জানানো হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬-এর (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্বৃত) ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

শেরপুর-২ (মোহাম্মদ ফাহিম চৌধুরী) এদিকে শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬-এর (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্বৃত) ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে ওই মামলার চূড়ান্ত আদেশের ওপরই মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT