1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক মনোজ বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী পাঁজিয়ার সাহিত্য ও সংস্কৃতি সংগঠন ‘বিপ্রতীপ’-এর উদ্যোগে একটি বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই-২৬) পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সংগঠনটির নয়ন সম্পাদক বিশ্বাস জানিয়েছেন, সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্টারে একটি সুনির্দিষ্ট অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে। সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে বিকেল ৬:০১ মিনিট পর্যন্ত। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কাসেদুজ্জামান সেলিম।
দিনব্যাপী আয়োজনে থাকছে মনোজ বসুর প্রতিকৃতিতে মাল্য অর্পণ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা, এবং পাঁজিয়া থেকে প্রকাশিত বিভিন্ন সাহিত্য পত্রিকার বিশেষ প্রদর্শনী। এছাড়া থাকছে আলোচনা অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, উপস্থিত কবি ও সাহিত্যিকদের কবিতা পাঠ এবং মনমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান।
উদ্যোক্তারা সাহিত্যপ্রেমী ও সর্বস্তরের মানুষকে এই বিশেষ স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন। তাদের বিশ্বাস, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।
মনোজ বসুর ১৯০১ খ্রিস্টাব্দের ২৫ শে জুলাই বৃটিশ ভারতের বর্তমান বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানার ডোঙ্গাঘাট গ্রামের বংশগৌরব ও খ্যাতিমান এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
ছবি
২২/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT