1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

১৮ ইঞ্চি  দরজা খুলে দেওয়ার পরও নিয়ন্ত্রণে আসছে না কাপ্তাই হ্রদের পানি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি- উজান পাহাড়ি ঢলে থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টিতে  কাপ্তাই হ্রদের পানি হু-হু করে বাড়ছে। বাড়তে  থাকায় এবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চির পরিবর্তে ১৮ ইঞ্চি পানি ছেড়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী গণমাধ্যমকে জানান  মাহমুদ হাসান  বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার  রাত সাড়ে ১০টা থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেে  ১৬টি জলকপাট ৬ ইঞ্চি থেকে তুলে দেড়ফুট (১৮ ইঞ্চি)  পর্যন্ত খুলে দেওয়া হয়েছে । এতে করে প্রতি সেকেন্ডে  ২৯ হাজার কিউসেক পানি  কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। তিনি আরো জানান বর্তমানে ১০৮.৪৬  ফুট মীনস সি লেভেল (এমএসএল)। হ্রদে পানির ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল।যা সর্বোচ্চ সুঁই সুঁই। 

এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল,লংগদু,কাপ্তাই, নানিয়াচর, বাঘাইছড়ি  উপজেলার  পাশাপাশি রাঙামাটি শহরের হ্রদ তীরবর্তী বেশ কিছু এলাকার ঘরবাড়িগুলোতে পানি ডুকেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দূর্ভোগে পড়েছে বলে জানা গেছে । এতে স্থানীয়রা জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকেলে যদি হ্রদের পানি কম ছাড়া হয় তাহলে আরো বৃদ্ধি পাবে। তারা কমপক্ষে ২ ফুট ছাড়লে তাহলে নিয়ন্ত্রণে আসবে। 

প্রসঙ্গত: মঙ্গলবার (৫ আগস্ট)  দিনগত রাত ১২ টা ৫ মিনিটে চলতি বছরের মধ্যে প্রথমবারের মতো এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রর ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি  ছেড়ে দেওয়া হয়েছিল

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT